হাওজা নিউজ এজেন্সি: রোববার রাতে জারি করা এক কঠোর ভাষণের বিবৃতিতে, “কুফর ও মুনাফিকির ফ্রন্ট”-এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবং ইরানের সমর্থনে একটি “ব্যাপক যুদ্ধের” জন্য প্রস্তুত হওয়ার জন্য সংগঠনটি সকল ইচ্ছুক ব্যক্তি ও গোষ্ঠীকে আহ্বান জানায়।
বিবৃতিতে ইসলামী প্রজাতন্ত্র ইরানকে মুসলিম উম্মাহর দুর্গ ও গর্বের প্রতীক হিসেবে বর্ণনা করা হয়েছে, যেটি গত চার দশকেরও বেশি সময় ধরে মাজহাব, বর্ণ বা গোত্র নির্বিশেষে সকল নিপীড়িত মানুষের পাশে অটল রয়েছে।
প্রেস টিভির প্রতিবেদন অনুযায়ী, বিবৃতিতে ইরানের বিরুদ্ধে বর্তমান হুমকিকে “পথভ্রষ্ট শক্তি" বিশেষত জায়নিস্ট ও স্বৈরাচারী শক্তির একটি অপচেষ্টা হিসেবে চিহ্নিত করা হয়েছে, যারা দেশটিকে বশীভূত বা ধ্বংস করে বৈশ্বিক নৈতিক মূল্যবোধকে নির্মূল করতে চায়।
গোষ্ঠীটি ইরানের প্রতি পূর্ণ সমর্থন জোরদার করতে সকল প্রতিরোধ সহযোদ্ধাদের প্রস্তুত হওয়ার আহ্বান জানায়।
বিবৃতিতে ইরানের শত্রুদের সতর্ক করে বলা হয়, দেশটির বিরুদ্ধে কোন যুদ্ধই সহজ হবে না; বরং তারা নানাপ্রকার আকস্মিক মৃত্যুর সম্মুখীন হবে এবং পশ্চিম এশিয়া অঞ্চল থেকে সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যাবে।
ইরাকি হিজবুল্লাহ আন্দোলন দৃঢ় ভাষায় ঘোষণা করে, “আমাদের এই অঞ্চলে তোমাদের কোন অস্তিত্বই অবশিষ্ট থাকবে না।”
ইরাকি হিজবুল্লাহ আরও যোগ করে যে, প্রকৃত মুক্তির পথ হলো বিজয় বা শাহাদাতবরণের জন্য সংগ্রামে আত্মনিয়োগ করা, যার মধ্যে ইসলামের প্রতিরক্ষায় শাহাদাতমূলক অভিযানও অন্তর্ভুক্ত থাকতে পারে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক হুমকির পর ইরান-মার্কিন উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে এই বিবৃতি জারি করা হয়।
আপনার কমেন্ট